সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মা গ্রেপ্তারনিজের পাঁচ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক জাপানি নারীকে আটক করেছে সে দেশের পুলিশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা শহরের পুলিশ জানায়, গত মাসে জাংকো এগাশিয়া (৩৪) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে জাংকো জানান, প্রথমে আঠাযুক্ত টেপ দিয়ে তাঁর মেয়ে মোনের মুখ ভালোমতো আটকে দেন তিনি। এরপর হাত-পা বেঁধে পানিভর্তি চলন্ত ওয়াশিংমেশিনে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। এএফপি।বন্দুকধারীদের হামলাইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাঞ্জিবারে বন্দুকধারীরা দেশটির গোয়েন্দা সদর দপ্তর ও নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে। এতে এক পুলিশ নিহত ও আরও আটজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সকাল আটটার দিকে বন্দুকধারীরা রকেটচালিত গ্রেনেড হামলা চালায়। এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বন্দুকধারীরা সেখান থেকে পালিয়ে যায়। গত মাসে জাঞ্জিবারে গোয়েন্দা সদর দপ্তরে আল-কায়েদার এক হামলায় নিরাপত্তাকর্মীসহ ১১ জন নিহত হন। এএফপি।