সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কারাদণ্ডবিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের দায়ে মিসরের সাবেক আইনপ্রণেতা ও ধর্মীয় নেতা আলি ওয়ানিসের ১৮ মাসের কারাদণ্ড হয়েছে। দেশটির একটি আদালত গতকাল শনিবার এ রায় দেন। মিসরের সরকারি বার্তা সংস্থা মিনা জানায়, কট্টর রক্ষণশীল সালাফি জোটের পক্ষে ওয়ানিস পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে একটি মোটরগাড়িতে অশালীন আচরণ করতে গিয়ে ধরা পড়েন। তাঁকে ওই আচরণের অভিযোগে এক বছর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এএফপি। হেলিকপ্টার বিধস্তব্রুনাইয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনীর মুখপাত্র নরুদিন সালেহ গতকাল শনিবার জানান, বর্নিও দ্বীপের তেলসমৃদ্ধ কুয়ালা বেলাইত এলাকায় একটি বেল ২১২ সামরিক হেলিকপ্টার গত শুক্রবার বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা ওই হেলিকপ্টারে করে রাজধানী বন্দর সেরি বেগওয়ানে ফিরছিলেন। এএফপি।