সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
লন্ডনে গতকাল শুক্রবার রুশ দূতাবাসের সামনে রাশিয়ার ব্যান্ড পুশি রায়ট সংগীত দলের তিন নারীর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। একটি কনসার্টে প্রেসিডেন্ট পুতিনকে ব্যঙ্গ করে গান পরিবেশন করার অভিযোগে গতকাল মস্কোর একটি আদালতে ওই দলের তিন নারী সদস্য দোষীসাব্যস্ত হন রয়টার্স১৮ সুড়ঙ্গচীন ও পাকিস্তানসংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় ১৮টি সুড়ঙ্গ তৈরি করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এ সুড়ঙ্গগুলো তৈরি হবে ভারতের জম্মু ও কাশ্মীর, সিকিম এবং অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায়। ভারতের সীমান্ত সুরক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে সাতটি সুড়ঙ্গ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আরও ১১টি সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা রয়েছে। এ সুড়ঙ্গগুলো তীব্র শীতে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার জন্য সেনাছাউনি ও অস্ত্রভান্ডার হিসেবে কাজ করবে। কলকাতা প্রতিনিধি।