সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণে হতাহতভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল শোধনাগার কেন্দ্র আমুয়াতে গতকাল শনিবার এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ফ্যালকন রাজ্যে অবস্থিত এই শোধনাগার বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারগুলোর অন্যতম। এখানে প্রতিদিন ছয় লাখ ৪৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়ে থাকে। সরকারি কর্মকর্তারা জানান, একটি গ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর স্টেলা লুগো জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি।বন্যা-ভূমিধসের আশঙ্কামৌসুমি ঝড় আইজ্যাকের পর হাইতির উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবল বৃষ্টিপাতসহ ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে। এই বৃষ্টিপাত প্রবল বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। সংস্থার পূর্বাভাসে জানানো হয়েছে, এই ঝড় শনিবার দিন শেষে পার্শ্ববর্তী দেশ কিউবা ও রোববার নাগাদ ফ্লোরিডার অংশবিশেষের ওপর দিয়ে বয়ে যেতে পারে। বিবিসি।