সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজের প্রতিকৃতিসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে তাজমহলের হুবহু নকল (রেপ্লিকা) একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি অরুণ মেহরা বলেন, তাজ অ্যারাবিয়া নামের ভবনটি হবে আসল তাজমহলের তুলনায় অনেক বড়।প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার। সেখানে থাকবে ৩০০ কক্ষের হোটেল, দোকানপাট ও বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র। এ ছাড়া আইফেল টাওয়ার, পিরামিড ও চীনের মহাপ্রাচীরের মতো স্থাপনার রেপ্লিকাও সেখানে স্থাপন করা হবে। নির্মাণকাজ শেষ হবে ২০১৪ সালে। বিবিসি।অস্ত্রভান্ডারে বিস্ফোরণলেবাননের কট্টর ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে বিস্ফোরণের ঘটনায় চার সিরীয় নাগরিকসহ নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন। গত বুধবার লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় এ বিস্ফোরণ ঘটে। হিজবুল্লাহর নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মানার প্রচারিত বিবৃতি থেকে জানা যায়, বেকা উপত্যকায় সিরিয়ার সীমান্তসংলগ্ন নাবিশিত ও খোদর গ্রামের মধ্যবর্তী এলাকায় তাদের অস্ত্র, গোলাবারুদের ভান্ডারে এ বিস্ফোরণ ঘটে। হিন্দুস্তান টাইমস।