সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাবজ্জীবনশিবসেনা সদস্য কমলাকর জামসেন্দেকার হত্যা মামলায় অরুণ গাওলিকে বিশেষ এমসিওসিএ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার এ রায় দেওয়া হয়। রায়ে তাঁর ১৭ লাখ রুপি জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড হয়। একই মামলায় আরও ১০ জনকে যাবজ্জীবন সাজা দেন আদালত। অরুণ ২০০৪ সালে অখিল মহারাষ্ট্রের রাজ্যসভা সদস্য হন। দ্য হিন্দু। ৪৬ হাতির মৃত্যুট্রেনের ধাক্কায় ভারতে গত তিন বছরে ৪৬টি হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতের লোকসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় এ তথ্য জানান। ২০০৯ সাল থেকে চলতি বছরের ১৫ আগস্টের মধ্যে ভারতের জঙ্গল এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে। কলকাতা প্রতিনিধি।