সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানশালায় হামলাকট্টর ইসলামপন্থীরা তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় শহর সিদি বাউজিদের হোটেল হোরচানির পানশালায় গত সোমবার হামলা চালিয়েছে। এ সময় তারা পানশালায় ব্যাপক ভাঙচুর চালায় ও খদ্দেরদের তাড়িয়ে দেয়। খদ্দের ও দোকানের কর্মীরা জানান, প্রায় ৫০ জন ইসলামপন্থী এই হামলা চালায়। তাদের অনেকে এ সময় ‘আল্লাহু আকবর’ এবং ‘শরাব হারাম’ (মদ পান করা গুনাহ) বলে স্লোগান দেয়। এ সময় এক যুবক এই হামলার ঘটনাটির ছবি তুলতে গেলে ইসলামপন্থীরা তাকে মারধর করে এবং অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তিউনিসিয়ায় অ্যালকোহল বিক্রি ও সংরক্ষণ নিয়ন্ত্রিত হলেও বৈধ। এএফপি।