সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমার হুমকিবোমা হামলার হুমকির পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। টেলিফোনে ওই হুমকির পর কর্মকর্তারা ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ছেড়ে যেতে বলেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রোন্দা ওয়েলডন জানান, আল-কায়েদার সদস্য বলে দাবি করে এক ব্যক্তি ওই হুমকি দেন। এপি।প্রার্থী প্রণবপুত্রভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবার তাঁর বাবার ছেড়ে দেওয়া মুর্শিদাবাদের জঙ্গিপুর সংসদীয় আসনে প্রার্থী হচ্ছেন। গত শুক্রবার এ কথা জানায় কংগ্রেসের হাইকমান্ড। প্রণব ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসনটি শূন্য হয়। আগামী ১০ অক্টোবর জঙ্গিপুর সংসদীয় আসনে নির্বাচন। অভিজিৎ প্রায় দুই বছর আগে চাকরি থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেন। কলকাতা প্রতিনিধি।