সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৃত্যুদণ্ডগাম্বিয়ায় গত বছর অভ্যুত্থানের পরিকল্পনা করার দায়ে আটজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। তাঁদের মধ্যে সাবেক সেনাপ্রধান ল্যাংটমবং টাম্বা, সাবেক গোয়েন্দা প্রধান লামিন বো বাদজিয়ে ও পুলিশের উপপ্রধান মোদু গায়ে রয়েছেন। বিচারক ইমানুয়েল আমাদি বলেন, তাঁরা সবাই রাষ্ট্রদ্রোহিতার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাঁরা ৩০ দিনের মধ্যে লিভ টু আপিল করতে পারবেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে এর আগেও অনেক সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। বিবিসি নিউজ।গ্রেপ্তার১৯৯৮ সালে দুই ফিলিস্তিনিকে হত্যা ও আরও কয়েকজনের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হাইম পার্লম্যান নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। কিন্তু আদালত এ সংক্রান্ত সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেন। গত বুধবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হাইম নিষিদ্ধঘোষিত উগ্র ইহুদী ডানপন্থী কাচ আন্দোলনের সদস্য। এ সংগঠনটি ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা থেকে আরবদের উচ্ছেদের পক্ষে কাজ করে। বিবিসি নিউজ।