সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গুপ্তচরের কারাদণ্ডচীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাইওয়ানে আইন প্রয়োগকারী সংস্থার সাবেক দুই সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাইওয়ানের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে ইউনাইটেড ডেইলি নিউজ জানায়, চেন চিহ-কাউকে (৫৮) তিন বছর এবং লিন ইউ-নংকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৬ থেকে ২০০৭ সালের মধ্যে চেন তাইওয়ান ইনভেস্টিগেশন ব্যুরোর গুরুত্বপূর্ণ গোপন তথ্য নেওয়ার জন্য লিনকে প্রায় সাত হাজার ডলার উৎকোচ দেন বলে প্রমাণ পাওয়া গেছে। এএফপি।নিহত ১৬পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১৬ জন শিয়া মুসলিম নিহত ও চারজন আহত হয়েছে। গোলযোগপূর্ণ খুররম জেলার সুন্নি অধ্যুষিত চরখেল নামক জায়গায় গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দেশটির আধা-সামরিক বাহিনীর মুখপাত্র মেজর ফজল-উর-রেহমান জানান, দুটি গাড়িতে করে তাঁরা পেশোয়ারে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ১৬ জন নিহত ও আরও চারজন আহত হয়। এএফপি।