সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আটকইন্দোনেশিয়ার পুলিশ সুমাত্রা দ্বীপ থেকে বিপন্ন প্রজাতির বাঘের ছয়টি খুলিসহ দুই ব্যক্তিকে গত শনিবার আটক করেছে। দেশটির রিয়াউ প্রদেশের পেকানবারু শহরের প্রাদেশিক সংরক্ষণ সংস্থার প্রধান ত্রিসুনু ডেনিশ ওরো বলেন, আটক ব্যক্তিরা আচেহ্ প্রদেশে থেকে বাঘের মাথার ছয়টি খুলি, পাঁচটি চামড়া ও শরীরের হাড় একটি বাক্সে করে উত্তরাঞ্চলের দ্বীপে নিয়ে যাচ্ছিল। তবে বাক্সে প্রাপকের কোনো ঠিকানা ছিল না। তিনি আরও জানান, সম্ভবত কয়েক বছর আগে বাঘগুলোকে হত্যা করা হয়। এএফপি।ভয়াবহ বন্দুকযুদ্ধসোমালিয়ার রাজধানী মোগাদিসুর কয়েকটি জায়গায় সেনাবাহিনী ও আল-শাবাব বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আলী মুসা জানান, মোগাদিসুর উত্তর-পূর্বাঞ্চলীয় শিবিস ও আবদুল আজিজে গত শনিবার রাতে ভয়াবহ ওই বন্দুকযুদ্ধ হয়। এতে ১০ জন নিহত ও আরও ২৩ জন আহত হয়। এএফপি।