সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রাহুলের সহযোগী নিখোঁজভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেস পার্টির অঙ্গসংগঠন যুব কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী নিশান্ত প্যাটেল রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। উত্তর প্রদেশের হারদই থেকে তিনি নিখোঁজ হন। নিশান্ত সাবেক মন্ত্রী হংসমুখ প্যাটেলের ছেলে। তাঁকে ২ জুলাই হারদইের কোটওয়ালি এলাকার উৎসব হোটেলের লবিতে শেষবারের মতো দেখা গেছে। রাহুল গান্ধীর ‘মিশন ইউপির’র পক্ষে প্রচার চালাতে এখানে আসেন এই যুব কংগ্রেস নেতা। তাঁর মোবাইল ফোনসেট ও সুটকেস হোটেলে পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।১৮ বানর উদ্ধারমেক্সিকোর পুলিশ দুর্লভ প্রজাতির ১৮টি বানরসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ক্ষুদ্রাকৃতির এই বানরগুলো জামার নিচে লুকিয়ে পাচারের চেষ্টার সময় রবার্তো সোল ক্যাবেরা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পেরুর রাজধানী লিমা থেকে আসা রবার্তোকে মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি শুরু করা হলে তিনি ঘাবড়ে যান। এ সময় তাঁর কোমরের বেল্টের বিভিন্ন স্থানে বাঁধা বানরগুলো বেরিয়ে পড়ে। বিবিসি।