সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জঙ্গি নিহতভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নিহত হয়েছেন। সেনাবাহিনী গতকাল বুধবার এ কথা জানিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র জেএস বারআর জানিয়েছেন, নিহত ওই জঙ্গির নাম নুমান। তিনি পাকিস্তানি নাগরিক। কাশ্মীরে তৎপর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাত-উল-মুজাহিদিনের কমান্ডার ছিলেন তিনি। গত মঙ্গলবার রাতে সেনাদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। কাশ্মীরে অসংখ্য হামলার জন্য তাঁকে দায়ী করা হয়। এএফপিমৃত্যুদণ্ড কার্যকরদুই ব্যক্তিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত মঙ্গলবার ভোরে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শরীরে বিষাক্ত ইনজেকশন প্রবেশ করিয়ে ডেরিক জ্যাকসন (৪২) নামের ওই ব্যক্তির এ দণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে টেক্সাসে এ বছর ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৮৮ সালের সেপ্টেম্বরে জ্যাকসন দুই ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেন এবং তাদের গাড়িটি নিয়ে পালিয়ে যান। পরে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এএফপি।