সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি নিহতপশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নাবলুস শহরের পশ্চিমে গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইসরায়েলের সেনা মুখপাত্র বলেন, তাঁর কাছে অস্ত্র রয়েছে বলে সন্দেহ করা হয়। অবশ্য পরে তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এ ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিন যৌথভাবে তদন্ত করতে রাজি হয়েছে বলে তিনি জানান। বিলাল আবু লিবদেহ নামের নিহত ওই ব্যক্তি কালকিলায়ার পশ্চিম তীর শহরের বাসিন্দা ছিলেন। বিবিসি। অভিযোগফিজির পদচ্যুত প্রধানমন্ত্রী মহেন্দ্র চৌধুরীকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মাহেন্দ্র চৌধুরী ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরের বছরই দেশের জাতীয়তাবাদীদের মাধ্যমে তিনি পদচ্যুত হন। তাঁর বিরুদ্ধে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ায় দুই লাখ ডলার জমা রাখার এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত তাঁর মেয়েকে অবৈধভাবে ৫০ হাজার ডলার দেওয়ার অভিযোগ রয়েছে। এএফপি।