সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষেপণাস্ত্র হামলাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত হয়েছে। উপজাতীয় অধ্যুষিত ওয়ানার ৪০ কিলোমিটার পশ্চিমে দাওয়াসারাক গ্রামে গতকাল শনিবার এ হামলা চালানো হয়। এ সময় চালকবিহীন একটি মার্কিন গোয়েন্দা বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই হামলায় কমপক্ষে ১২ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বড় কোনো জঙ্গি নেতা আছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এএফপি।খনিতে আটকারাশিয়ার একটি কয়লাখনিতে গতকাল শানবার বিস্ফোরণে দুজন শ্রমিক আহত হয়েছেন। খনির ভেতরে আটকা পড়েছে কমপক্ষে ১৫ জন। বিস্ফোরণের সময় খনিটিতে ৬৭ জন শ্রমিক কাজ করছিলেন। জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মস্কোর তিন হাজার ৫০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কেমেরোভ এলাকার ক্রাসনোগ্রোস্কায়া খনিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে মিথেন গ্যাস বিস্ফোরণকে দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে। ছয়টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এএফপি।