সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা আটকইরাকি কর্তৃপক্ষ আল-কায়েদার তিনজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আল-আসকারি গতকাল রোববার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন হলেন সালিম খালিদ আল-জাওয়াবি। তাঁকে রাদওয়ানিয়াহ শহরে ১৮ জুলাই চালানো আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারী মনে করা হয়। ওই হামলায় ৪৫ জন নিহত হয়। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন জব্বার ও কাদুরি রাদহি। দায়ালিয়া শহরে সম্প্রতি চালানো কিছু হামলার হোতা মনে করা হয় তাঁদের। এএফপি।গণকবরে ৫১ মৃতদেহমেক্সিকোর নুয়েভিলিওন প্রদেশের মন্টেরি শহরের গণকবর থেকে আরও ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখান থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা দাঁড়াল ৫১। এর মধ্যে দুটি মৃতদেহ নারীর। ধারণা করা হচ্ছে, মাদক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে ১৫ দিন আগে তাঁরা প্রাণ হারান। মৃতদেহগুলো গণকবরের পাশে একটি হিমায়িত ট্রাকে রাখা হয়েছে। গত কয়েক মাসে যাঁদের আত্মীয়স্বজন নিখোঁজ হয়েছেন, তাঁরা যেন মৃতদেহগুলো শনাক্ত করার সুযোগ পান, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। এএফপি।