সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি দিতেকর ফাঁকি দিতে এক লাখ ৪০ হাজার পাউন্ড একটি কবরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন এক ব্রিটিশ নাগরিক। কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ অভিনব কৌশলটি ধরে ফেলেছেন কর কর্মকর্তারা। জানা যায়, তিনি ওই অর্থ ২০ বছর কবরের মধ্যে লুকিয়ে রাখার পরিকল্পনা করেন। কিন্তু কর কর্মকর্তারা তাঁর পরিকল্পনার বিষয়টি জেনে যান। পরে তাঁরা যাজকের অনুমতি নিয়ে কবর খুঁড়ে সেই অর্থ উদ্ধার করেন। এএফপি।বেঁচে গেছেনিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ১৬ তলা ভবন থেকে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে ১৫ বছরের এক কিশোর। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা গতকাল সোমবার জানায়, ৫০ মিটার ওপর থেকে ছেলেটি পড়ে যায়। এতে তার হাতের একটি কব্জি, পাঁজরের হাড় ও পায়ের গোড়ালি ভেঙে যায়। এ ছাড়া তার শরীরের অভ্যন্তরেও ক্ষতের সৃষ্টি হয়। ঘটনার তিন দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এএফপি।গাড়িবোমা হামলাইরাকের রাজধানী বাগদাদে আল-আরাবিয়া টেলিভিশনের সামনে গতকাল সোমবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এর আগে গত মাসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সৌদি আরবের তহবিলে পরিচালিত চ্যানেলটির বাগদাদ ব্যুরো অফিস বন্ধ করে দেওয়া হয়। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীদের সম্ভাব্য হামলার তথ্য মন্ত্রণালয়ের কাছে ছিল। তাই সাংবাদিকসহ সবাইকে অফিসে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এএফপি।