সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে বিস্ফোরণ চীনে একটি রাসায়নিক পদার্থের পাইপলাইনে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি লোক আহত হয়েছে। গতকাল বুধবার জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই পাইপলাইন দিয়ে একটি কারখানার জন্য অ্যালকোহল তৈরিতে ব্যবহূত এথেনিল সরবরাহ করা হচ্ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরনের প্রচণ্ড শব্দে কারখানার অনেক দরজা-জানালা ভেঙে যায়। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এএফপি।সংস্কৃত ভাষার পত্রিকা ভারতে এই প্রথম প্রকাশিত হলো সংস্কৃত ভাষার প্রথম দৈনিক পত্রিকা। পত্রিকার নাম সংস্কৃত ভারতমন্ পত্রম। ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা থেকে গত রোববার পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। গুজরাট বিধানসভার স্পিকার অশোক ভাট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এটি। প্রসঙ্গত, ভারতে এখন ইংরেজি, হিন্দিসহ স্বীকৃত ১৮টি ভাষা এবং ৮১টি আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকা। ভারতীয় অনেক ভাষার সঙ্গে প্রাচীন সংস্কৃত ভাষার সম্পর্ক থাকলেও এর ব্যবহার প্রাত্যহিক জীবনে নেই বললেই চলে। কলকাতা প্রতিনিধি।