সংক্ষিপ্তবিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট আলফনসো পোর্তিলোকে শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। বিভিন্ন মার্কিন ব্যাংকের মাধ্যমে সাত কোটি ডলার আত্মসাতের জন্য তাঁর বিচার করা হবে। লাতিন আমেরিকার কোনো দেশ তাদের নেতাকে এই প্রথম নিজে থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করল। এএফপি।

অভিযোগ প্রত্যাখ্যান

মাদকদ্রব্য কোকেন সেবনের ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন কানাডার টরন্টোর মেয়র রব ফোর্ড। এক সপ্তাহেরও বেশি নীরব থাকার পর গত শুক্রবার ফোর্ড বলেন, তিনি কোকেন গ্রহণ করেননি এবং এই মাদকে তাঁর আসক্তি নেই। এএফপি।