সংক্ষিপ্তবিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ গঠন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে বিষাক্ত রাইসিন মিশিয়ে চিঠি পাঠানোয় টেক্সাসের অভিনেত্রী শ্যানন রিচার্ডসনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুরুতে রিচার্ডসন চিঠি পাঠানোর জন্য তাঁর সাবেক স্বামীকে দায়ী করেছিলেন। গত শুক্রবার টেক্সাসের একটি আদালতে তোলা হয় রিচার্ডসনকে। অভিযোগ প্রমাণ হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বিবিসি।

১৫ হাজার কেজি!

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি গুদামঘর থেকে পুলিশ গতকাল শনিবার ১৫ হাজার কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। বোমা তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহূত ওই পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড উদ্ধারের সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া অন্তত একজন পালিয়ে গেছে। ডন।