সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কনজারভেটিভ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। সরকার গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন দলটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে বিবিসির পূর্বাভাসে জানানো হয়, ৬৫০টি আসনের মধ্যে ৩২৯ টিতে জয় পেতে পারে কনজারভেটিভ দল। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার দল জিততে পারে ২৩৩টি আসনে। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটস দল আটটি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৬টি আসন পেতে পারে।
যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে সরকার গঠন করতে পেতে লাগে ৩২৬টি আসন।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট নেওয়া হয়। নির্বাচনে কনজারভেটিভ ও লেবার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। ভোট শেষে আগের সব হিসেব উল্টে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:–
জরিপে এগিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ