সংখ্যায় সংখ্যায় যুক্তরাজ্যের নির্বাচন

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হবেন—তা জানতে কাল শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংখ্যায় সংখ্যায় এই নির্বাচন-সংশ্লিষ্ট কিছু তথ্য তুলে ধরা হলো :
ভোটার সংখ্যা
৪ কোটি ৬৯ লাখ। ২০১৬ সালের পর থেকে নতুন ভোটার হয়েছেন ১১ লাখ
মোট প্রার্থী
৩ হাজার ৩০৪ জন। এঁদের মধ্যে নারী প্রার্থী ৯৭৪ জন
মোট আসন
৬৫০ (নিম্নকক্ষ হাউস অব কমনস)
সংখ্যাগরিষ্ঠতা পেতে
৩২৬টি আসন পেতে হবে
৩৩০ আসন
বিদায়ী পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির আসনসংখ্যা।
৯৭ আসন
বিরোধী দল লেবার পার্টিকে ক্ষমতা পেতে বিদায়ী পার্লামেন্টে তাদের মোট আসনসংখ্যার (২২৯) চেয়ে আরও ৯৭টি আসন পেতে হবে।
সূত্র: বিবিসি