সংগীত বাজিয়ে কলা পাকানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোৎসার্টের ধ্রুপদি সংগীত বাজিয়ে কলা পাকাচ্ছে জাপানের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি, গান বাজিয়ে কলা পাকালে তা বেশি মিষ্টি হয়।জাপানের পত্রিকা জাপান টাইমস জানায়, টোকিও চুও সেইকা নামক একটি প্রতিষ্ঠান গান বাজিয়ে কলা পাকাচ্ছে। কলা পাকানোর জন্য গুদামে উচ্চ আওয়াজে এক সপ্তাহ ধরে সংগীত বাজানো হয়। প্রতিষ্ঠানটির মুখপাত্র ইসামু ওকুদা জানান, তাঁদের বিশ্বাস, ফিলিপাইন থেকে আমদানি করা এসব কলা গান বাজিয়ে পাকালে তা মিষ্টি হয়।ওহারা সুজো নামের অপর একটি মদ প্রস্তুতকারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফুমিকো ওহারার বরাত দিয়ে জাপান টাইমস জানায়, প্রায় ২০ বছর ধরে মদ প্রস্তুত করার সময় তাঁরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ধ্রুপদি সংগীত বাজিয়ে আসছেন। কোম্পানির প্রেসিডেন্ট কোসুক ওহারা একটি বইয়ে এ-সম্পর্কিত তথ্য পাওয়ার পর থেকে তাঁরা এ কাজ করছেন। মদ প্রস্তুত করার সময় তাঁদের কোম্পানিতে ব্যাচ, মোৎসার্ট, বিটোফেনের ধ্রুপদি সংগীত বাজানো হয়। এতে মদের স্বাদ ভালো হয়।ফুমিকো ওহারা বলেন, ‘মোৎসার্টের সংগীতের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল পাওয়া গেছে।’ অরেঞ্জ অনলাইন।