সংগীতশিল্পী ভুপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক। এখন আর চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছেন না তিনি। দুটি কিডনিই বিকল হয়ে গেছে। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে ডায়ালিসিস। তাতে চিকিৎসকেরা তেমন ইতিবাচক ফল পাচ্ছেন না। মুম্বাইর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ভুপেন হাজারিকা। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের প্রধান জনসংযোগ কর্মকর্তা জয়ন্ত নারায়ণ সাহা বলেছেন, ভুপেন হাজারিকার শরীরে সংক্রমণ হয়েছে। তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ কমে গেছে। ওষুধও ঠিকমতো কাজ করছে না। শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকেরা স্টেরয়েড দিয়েও সাড়া পাচ্ছেন না। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভুপেন হাজারিকা হাসপাতালেভর্তি হন। গত রোববার তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। এর পর থেকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।