সংগ্রামের জন্যআমরা প্রস্তুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘এখন সংগ্রামের সময়৷ আমরা এ জন্য প্রস্তুত আছি৷’ লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর গতকাল বুধবার নিজের নির্বাচনী এলাকা উত্তর প্রদেশের আমেথিতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন৷
আমেথির সফরে বোন প্রিয়াঙ্কাও রাহুলের সঙ্গে ছিলেন৷ স্থানীয় গৌরিগঞ্জে দলের কার্যালয়ে সমর্থকদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে রাহুল বলেন, জনগণের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হলেই তাঁর দল এর প্রতিবাদ করবে৷ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,
অামেথি ও রায়বেরিলির মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে, এ জন্য তাঁদের ধন্যবাদ৷
সারা দেশে দল খারাপ করলেও আমেথিতে রাহুল এবং একই রাজ্যের রায়বেরিলি আসনে তাঁর মা দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বিজয়ী হয়েছেন৷ এনডিটিভি৷