সংঘর্ষ এড়াতে রাহুলের বিমান অবতরণে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

বিমানবন্দরের রানওয়েতে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর বিমানকে অবতরণে বাধা দেওয়া হয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। রাহুলকে নিয়ে রায় বেরেলি থেকে দিল্লি ফেরার পথে গত মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। ঘটনাটিকে পদ্ধতিগত ত্রুটি হিসেবে মনে করা হচ্ছে।
রাহুলের ব্যক্তিগত বিমান ‘সেশনা সাইটেশন’ অবতরণের জন্য বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়ের দিকে এগোতে থাকলে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার চালককে আর না এগিয়ে অবতরণ বাতিলের আহ্বান জানান। পরে বিমানটি আকাশে এক চক্কর ঘুরে অবতরণ করে। সূত্র জানিয়েছে, রাহুলের বিমানটি অবতরণের আগে রানওয়ে থেকে প্রায় তিন মাইল দূরে ছিল এবং সেটি বিপদের সম্মুখীন ছিল না। এটি অবতরণের সামান্য আগেই ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ সেখানে অবতরণ করে। বিমানটি সময়মতো রানওয়ে থেকে সরে যায়নি।

রাহুলের বিরুদ্ধে প্রার্থী: এদিকে নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করা আম আদমি পার্টি (এএপি) বুধবার জানিয়েছে, তারা লোকসভা নির্বাচনে তাদের অন্যতম নেতা কুমার বিশ্বাসকে আমেথি থেকে রাহুলের বিরুদ্ধে দাঁড় করাবে। আমেথি অনেক দিন ধরেই গান্ধী পরিবারের ‘নিজের আসন’। পিটিআই।