সংঘর্ষ এড়াল চীন ও মার্কিন রণতরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরে গত সপ্তাহে চীন ও যুক্তরাষ্ট্রের দুটি রণতরি খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছিল। অল্পের জন্য দুই রণতরির সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
রণতরি দুটি যখন মুখোমুখি অবস্থানে পৌঁছে যাচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র তাদের রণতরিটি ভিন্ন দিকে সরিয়ে নেয়। মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
পূর্ব চীন সাগরে সম্প্রতি বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করেছে চীন। এ নিয়ে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় মুখোমুখি হতে যাচ্ছিল ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন রণতরি ইউএসএস কোপেনস এবং চীনের রণতরি লিয়াওনিং। এএফপি।