প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নপন্থী অন্দোলনকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইউরি লুতশেঙ্কো। তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে। শুক্রবার কিয়েভের একটি আদালত তিন আন্দোলনকারীকে ছয় বছর করে কারাদণ্ড দেন। তাঁদের বিরুদ্ধে রাজধানীতে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেলিনের একটি ভাস্কর্য বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। রায়ের প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ হয়। এএফপি।