সংঘাত বন্ধের আহ্বান পোপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ‘অগ্রহণযোগ্য ক্রমবর্ধমান’ সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস৷ মধ্যপ্রাচ্যে তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন গতকাল রোববার পশ্চিম তীরের বেথলেহেম শহরে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান৷ খবর বিবিসির৷
ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই মধ্যপ্রাচ্যে পোপের এই সফর ফিলিস্তিনিদের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে৷ ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, পোপ ফ্রান্সিস হলেন প্রথম পোপ, যিনি ইসরায়েল হয়ে না এসে সরাসরি পশ্চিম তীর সফরে এলেন৷