সংবাদ প্রকাশে ঘুষ দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি ও কালোটাকার বিরুদ্ধে লড়াই করতে বিজেপির নেতা এল কে আদভানির জনচেতনা যাত্রা নিয়ে সাংবাদিকদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। জনচেতনা যাত্রার সংবাদ প্রকাশের জন্য এই ঘুষ দেওয়া হয় বলে জানা গেছে।গত বুধবার মধ্যপ্রদেশের সাতনা জেলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের ঘুষ দেওয়া হয়। হিন্দি দৈনিক নই দুনিয়ার সাংবাদিক অরবিন্দ মিশ্র অভিযোগ করেন, ওই দিন সংবাদ সম্মেলন চলার সময় সেখানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ থেক ৩৫ জন সাংবাদিককে একটি করে খাম ধরিয়ে দেওয়া হয়। ওই খামের ভেতর ৫০০ ও এক হাজার টাকার নোট ছিল। অরবিন্দ দাবি করেন, তিনি ও তাঁর পত্রিকার চিত্রগ্রাহক ওই খাম ফেরত দেন। দ্য হিন্দু।