সংবাদমাধ্যমের ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু বিচারের স্বার্থে কোনো কোনো মামলার খবর প্রচার বন্ধ রাখতে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন আদালত। উন্মুক্ত আদালতে বিচার পাওয়া নিরঙ্কুশ অধিকার নয় উল্লেখ করে ভারতের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার এ রায় দিয়েছেন।প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে পাঁচজন বিচারপতির একটি বেঞ্চ বলেন, বিচারপ্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে, এমন খবর প্রচার বন্ধ রাখতে সংবাদমাধ্যমের ওপর সাময়িক নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রয়েছে। ‘সীমারেখা’ মানার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি বলেন, সাংবাদিকদের তাঁদের নিজ ‘লক্ষণ রেখা’ জানা প্রয়োজন। বিচার কার্যক্রমের সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের কাজের ওপর যুক্তিসংগত নিয়ন্ত্রণের প্রয়োজন পড়তে পারে।তবে সংবাদমাধ্যমের জন্য কোনো নির্দেশনা দেননি আদালত। পর্যবেক্ষণে বলা হয়, রায়ের আগে বা রায়ের সময় সংবাদ প্রচার স্থগিত করার ব্যাপারে কোনো সাধারণ আইন নেই। তাই বিষয়টি নির্ভর করবে প্রতিটি মামলার বিষয়বস্তুর ওপর।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের সঙ্গে সাহারা গ্রুপের বিরোধ নিয়ে একটি মামলার শুনানিতে গোপনীয়তা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওই বেঞ্চ গঠন করেন। হিন্দুস্তান টাইমস।