সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেলেন শাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য পুরস্কার পেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। আর্জেন্টিনার একটি বিশ্ববিদ্যালয় তাঁকে রোডলফো ওয়ালশ নামের সম্মানসূচক এই পুরস্কার দিয়েছে। যদিও নিজের দেশে বিরোধী সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের অভিযোগে শাভেজ কঠোরভাবে সমালোচিত।আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা প্লাতা পুরস্কার দেওয়ার পর জানিয়েছে, লাতিন আমেরিকায় গণমাধ্যমের ‘একচ্ছত্র আধিপাত্য’ ভেঙে দেওয়া এবং গণমাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধিতে সহযোগিতা দেওয়ার স্বীকৃতিস্বরূপ শাভেজকে রোডলফো ওয়ালশ পুরস্কার দেওয়া হয়েছে।পুরস্কার নিয়ে শাভেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সমাবেশে বলেন, স্বৈরতান্ত্রিকতামুক্ত এই নতুন গণমাধ্যম ও তথ্যযোগাযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ভেনেজুয়েলা। এএফপি, বিবিসি।