সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের ওডিশা রাজ্যের সরকার জগৎসিংহপুর জেলার পান্ডুয়ায় তাঁর স্মৃতিবিজড়িত বাড়িটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। রাজ্যের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেছেন। বাড়ির চত্বরে জন্মবার্ষিকী পালনেরও উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ওই বাড়িতে কবির স্মৃতিবিজড়িত জিনিসও রাখা হবে।