সংলাপ বর্জনের হুমকি বাশারের প্রতিনিধি দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষকে সরাসরি আলোচনায় বসাতে গত বৃহস্পতিবার দুই পক্ষের সঙ্গেই আলাদা বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে সিরিয়ার সরকারের প্রতিনিধি দলের প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম সম্মেলন বর্জনের হুমকি দিয়ে বলেছেন, শনিবারের (আজ) মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচনা শুরু না করা হলে তাঁরা সম্মেলন থেকে সরে যাবেন।
সিরিয়ায় আড়াই বছরের বেশি সময় ধরে চলা রক্তপাত বন্ধের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে গত বুধবার সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন শুরু হয়। সেখানেই সিরিয়ার দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন ব্রাহিমি। বৈঠকের পর দুই পক্ষের সরাসরি আলোচনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় সংশয়ের সৃষ্টি হয়। গতকালও ব্রাহিমি দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের ফলাফল তাৎক্ষণিক জানা যায়নি।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এক মুখপাত্র জানান, গতকাল বৈঠকে ব্রাহিমি দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসানোর বিষয়ে রাজি করানোর চেষ্টা করেন। এএফপি।