সংলাপের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে মিসরের ইসলামপন্থীদের জোট চলমান রক্তক্ষয়ী সহিংসতার অবসানের লক্ষ্যে সংলাপের আহ্বান জানিয়েছে। গত শনিবার এক বিবৃতিতে জোটটি বলেছে, এই জোট ‘সব বিপ্লবী শক্তি, রাজনৈতিক দল ও দেশপ্রেমিক ব্যক্তিদের চলমান সংকট থেকে উত্তরণে আন্তরিক সংলাপের আহ্বান জানাচ্ছে।’ জোটভুক্ত আসালা দলের এক নেতা ইমাম ইউসেফ বলেন, ‘সংলাপের জন্য আমাদের কোনো শর্ত নেই। তাদের দিক থেকেও শর্ত থাকা উচিত নয়।’ তবে আলোচনার লক্ষ্য হওয়া উচিত একটি ‘গণতান্ত্রিক সমাধান’। এএফপি