সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকালের সারা বিশ্ব পাতায় ‘গভর্নর পদ হারালেন আরনল্ড শোয়ার্জেনিগার’ শীর্ষক খবরে ভুলবশত ক্যালিফোর্নিয়ার গভর্নর পদের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী শোয়ার্জেনিগার ডেমোক্র্যাট প্রার্থী জেরি ব্রাউনের কাছে পরাজিত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শোয়ার্জেনিগারকে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত বলা হয়েছে। আসলে জেরি ব্রাউনের কাছে পরাজিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী মেগ হুইটম্যান। শোয়ার্জেনিগার নির্বাচনে প্রার্থীই হননি। আর শোয়ার্জেনিগার অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বি.স.