সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শেষের পাতায় ‘জাতিসংঘের পূর্ণ সদস্য হতে আজ প্রস্তাব তুলছে ফিলিস্তিন’ শিরোনামের সংবাদে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার আবেদন প্রথমে সাধারণ অধিবেশনে তোলা এবং সেখানে পাস হলে নিরাপত্তা পরিষদে উত্থাপনের কথা উল্লেখ করা হয়েছে। আসলে জাতিসংঘের সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদন হাতে পাওয়ার পর তা নিরাপত্তা পরিষদে পাঠাবেন মহাসচিব বান কি মুন।প্রস্তাবটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ছাড়া পাসের পর তা সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ ভোটে অনুমোদিত হতে হবে।