সংশোধনী বিল জাতির জন্য মঙ্গলজনক: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘১৮তম সংশোধনীর মাধ্যমে ১৯৭৩ সালের সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে আমি খুবই সতর্ক। এ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়বদ্ধতা ও ক্ষমতা বাড়বে। এটি ছিল জাতির জন্য প্রত্যাশিত।’ শুক্রবার জাতির উদ্দেশে রেডিওতে ভাষণকালে তিনি বলেন, ‘কর্তৃত্ব বা ক্ষমতা বাড়ানো আমাদের উদ্দেশ্য নয়। বরং সরকার জনগণের সেবার জন্য কাজ করবে, সেটাই উদ্দেশ্য।’ গিলানি বলেন, এ সংশোধনী বিলটি হবে জাতির জন্য মঙ্গলজনক। খবর দ্য ডন। গিলানি বলেন, ১৯৭৩ সালের সংবিধানে ফিরে গেলে তাতে সাধারণ জনগণ ব্যাপক লাভবান হবে। সংবিধান সংশোধন হলে প্রদেশগুলো আরও বেশি স্বায়ত্তশাসন ভোগ করবে। জনগণের সমস্যার সহজেই সমাধান হবে। তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, সরকার তাদের দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে পালন করবে। আমরা জনগণের প্রতি আরও বেশি আন্তরিক ও নিবেদিত হব।’ তিনি বলেন, ‘গণতন্ত্র, পুনর্মিত্রতা ও ঐকতানের মাধ্যমে আমরা জনগণের জন্য স্বপ্নের দেশ গড়তে পারব। আমরা মুদ্রাস্ফীতি ও লোডশেডিংয়ের সমস্যার বিষয়টি অনুধাবন করতে পারছি। এতে জনগণকে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমাদের দেশে খাদ্যের দাম কম।’