প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণাঙ্গ তরুণ ট্রেভন মার্টিন হত্যার মামলায় জর্জ জিমারম্যানের খালাস পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।গত মঙ্গলবার এরিক হোল্ডার বলেন, তাঁর কার্যালয় থেকে ওই মামলার ওপর তদন্ত অব্যাহত রাখা হবে। এর ফলে মামলাটিতে খালাস পাওয়া জর্জ জিমারম্যানের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ দাখিল হতে পারে। অ্যাটর্নি জেনারেল এ নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরে আত্মরক্ষাসংক্রান্ত আইন পুনর্বিবেচনার আহ্বান জানান। ফ্লোরিডায় এমন এক আইনই জিমারম্যানের খালাস পাওয়ায় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। গত বছরের ২৬ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্যানফোর্ডে ট্রেভন মার্টিনকে গুলি করে হত্যা করেন নাগরিক নিরাপত্তা সংগঠনের স্বেচ্ছাসেবী জিমারম্যান। তাঁকে গত রোববার বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিবিসি, এএফপি ও রয়টার্স।