সংসদে গরহাজিরে মোদির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির এমপিদের সংসদে গরহাজির থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতাসীন দলটির অনেক আইনপ্রণেতা প্রায়ই অধিবেশনে যোগ না দেওয়ায় কোরাম-সংকটে কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গতকাল মঙ্গলবার দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে কোরাম-সংকটের বিষয়টি তোলেন পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী অনাথ কুমার। এরপর আইনপ্রণেতাদের সতর্ক করে মোদি বলেন, ‘আমি আপনাদের যেকোনো সময় ডাকতে পারি। এটা নিশ্চিত করতে হবে যে আপনারা এক দিনও পার্লামেন্টে অনুপস্থিত থাকবেন না।’ ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি অনেক কিছুই করতে পারেন। কিন্তু আইনপ্রণেতাদের হয়ে সংসদে উপস্থিত থাকা তাঁর কর্ম নয়। মোদি বলেন, আইনপ্রণেতাদের অনুরোধ করার কিছু নেই। এটাই তাঁদের মূল দায়িত্ব।
এনডিটিভি