সংস্কার-প্রক্রিয়া উৎসাহিত করতে মিয়ানমার যাচ্ছেন মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার-প্রক্রিয়াকে আরও উৎসাহিত করতে শিগগিরই সে দেশ সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত সোমবার সাংবাদিকদের মুন জানান, মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের আমন্ত্রণে তিনি সে দেশ সফরে যাবেন।মিয়ানমারের নির্বাচনকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি আগামী রোববার ইয়াঙ্গুনে যাবেন। সেখানে তিনি প্রথমবারের মতো গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ মিয়ানমারে নিষেধাজ্ঞা শিথিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন বান কি মুন। পার্লামেন্টের শপথবাক্যের ভাষা নিয়ে মিয়ানমারে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘আমি আশা করি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে। শপথ বাক্যে সংবিধান প্রসঙ্গে ‘সুরক্ষা’ (সেফগার্ড) শব্দটির পরিবর্তে ‘সম্মান’ (রেসপেক্ট) শব্দটি প্রতিস্থাপনের দাবি জানায় সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। কিন্তু সরকার তাদের এ দাবি নাকচ করে দিয়েছে।এএফপি