সংস্কারের উদ্যোগ নিতে সৌদি প্রিন্সের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি বাদশাহর সৎ ভাই তালাল বিন আবদুল আজিজ বলেছেন, আরব দেশগুলোতে বিক্ষোভ ও অস্থিরতা তাঁর দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই বাদশাহ আবদুল্লাহর উচিত আর দেরি না করে তাঁর দেশে সংস্কারের উদ্যোগ নেওয়া। তিনি বলেন, বিক্ষোভ এড়াতে পদক্ষেপ নেওয়ার সময় এখনো আছে। গত বৃহস্পতিবার বিবিসি অ্যারাবিকে দেওয়া এক সাক্ষাৎ কারে তিনি এসব কথা বলেন। স্পষ্টভাষী হিসেবে পরিচিত তালাল আগেই সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি সরকারের কোনো পদে নেই। রাজপরিবারের অনেকটা বাইরের সদস্য হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। গত শতাব্দীর ষাটের দশকে তাঁকে অল্প সময়ের জন্য নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি বিদ্রোহের পরিকল্পনা করছেন বলে তখন খবর প্রকাশিত হলে তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। দ্য টেলিগ্রাফ।