প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠক গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ওই রুদ্ধদ্বার বৈঠকে ক্ষমতাসীন দলটির অভ্যন্তরে ‘ব্যাপক সংস্কার’ বাস্তবায়নের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তৃতীয় পূর্ণাঙ্গ বৈঠক নামে পরিচিত চার দিনের ওই বৈঠকে সিপিসির কেন্দ্রীয় কমিটির ৩৭৬ সদস্যের সবাই অংশ নেন। প্রথা অনুসারে এতে নতুন সরকারের অর্থনৈতিক অবস্থান সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়। স্থির হয়েছে, বাজারব্যবস্থাই সম্পদের বণ্টন নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর চীন একটি রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি গঠন করবে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এএফপি।