সচিবালয় হাওড়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব ঘোষণামতো ২৩৬ বছরের পুরোনো কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয় সরিয়ে নেওয়া হয়েছে হাওড়ায়। সেখানকার মন্দিরতলার এইচআরবিসি ভবনে সরে গেল সচিবালয়। এই ভবনের পোশাকি নাম এখন নবান্ন। গতকাল শনিবার দুপুরে ১৫ তলার এই ভবনে রাজ্যের নতুন সচিবালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোনো রাইটার্স বিল্ডিংয়ে কয়েকটি দপ্তর এখনো থাকছে। এখন এর সংস্কার করা হবে। কলকাতা প্রতিনিধি।