সচেতনতা বাড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের যৌনকর্মী ও যুক্তরাষ্ট্র থেকে আসা ইভানজিক্যাল গ্রুপের সদস্যরা ব্রাজিলের বেলো হোরিজোন্তে শহরের রাস্তায় ফুটবল ম্যাচ খেলেছে৷ যৌনকর্মীদের অধিকারের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত শনিবার তারা এই ম্যাচে অংশ নেয়৷ ব্রাজিল ফুটবল দলের জার্সি পরে তারা খেলতে নামে৷ প্যাট্রিসিয়া বোনজেস নামে একজন খেলোয়াড় বলেছে, ‘সবার সমান অধিকার থাকা উচিত৷ শুধু যৌনকর্মী হওয়ার কারণে আমরা অন্যদের থেকে আলাদা নই৷ আমরা অবশেষে সেই সংস্কার ও বাধা দূর করতে পেরেছি৷’ প্রস্টিটিউটস অ্যাসোসিয়েশন অব মিনাস গিরেস এই ফুটবল ম্যাচ আয়োজন করে৷ এএফপি৷