সঞ্জয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শিব সেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শিব সেনা। দুই দশক আগে শিব সেনাপ্রধান বাল ঠাকরের প্রচেষ্টায় জামিন পেয়েছিলেন কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয়। এবার আর শিব সেনাকে পাশে পাচ্ছেন না বলিউড অভিনেতা। উগ্রপন্থী দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সঞ্জয়ের সম্পূর্ণ সাজা ভোগ করা উচিত।শিব সেনার জ্যেষ্ঠ নেতা নিলম গোরি গতকাল মহারাষ্ট্রের বিধান সভায় বলেন, সঞ্জয়কে ক্ষমা করা হলে তা বাজে দৃষ্টান্ত স্থাপন করবে। এটা কারোরই অজানা নয় যে ১৯৯৩-৯৪ সালে সঞ্জয়ের বাবা সুনীল দত্ত ছেলের মুক্তির জন্য শিব সেনাপ্রধানের কাছে ধরনা দিয়েছিলেন। মুম্বাই হামলাসংক্রান্ত মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সাজা হয়েছিল সঞ্জয়ের। শিব সেনাপ্রধানের সহযোগিতায় সে যাত্রায় জামিন লাভ করেন সঞ্জয়। এনডিটিভি।