সতর্কতার মাত্রা কমাল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর জারি করা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায় (ক্রিটিক্যাল) থেকে এক ধাপ কমিয়ে সিভিয়ারে (মারাত্মক) এনেছে যুক্তরাজ্য। গতকাল শনিবার প্রধানমন্ত্রী থেরেসা মে এ কথা ঘোষণা করেন।

গত সোমবার ম্যানচেস্টারে এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ ২২ জন নিহত হয়। এর পর রাস্তায় পুলিশের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ স্থানে সেনাসদস্যও নামানো হয়েছিল। গতকাল সকালে যুক্তরাজ্যের সরকারের জরুরি পরিস্থিতি কমিটি ‘কোবরা’র সভা শেষে সতর্কতার মাত্রা কমানোর ঘোষণা আসে। ‘সিভিয়ার’ মাত্রার অর্থ হলো আবারও হামলা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, কিন্তু হামলা অবশ্যম্ভাবী তা বলা যাবে না।