প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের বিপণিবিতান ও সিনেমা হলে না যাওয়ার জন্য নাগরিকদের যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যে সতর্কতা জারি করেছে তার সমালোচনা করেছে মিসর। দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণার ফলে মিসরের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। নিরাপত্তা ঝুঁকির কথা বলে গত শুক্রবার কায়রোর মার্কিন দূতাবাস এই সতর্কতা জারি করে। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়া মিসর সম্পর্কে একই ধরনের সতর্কতা জারি করেছিল। মার্কিন দূতাবাসের দেখাদেখি যুক্তরাজ্যও অনুরূপ সতর্কতা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জায়িদ বলেন, এই সতর্কতায় তিনি ‘বিরক্ত’। মুখপাত্র বলেন, সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাস কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। বলেছে, এটা নিয়মিত সতর্কতার অংশ।
এএফপি