সত্য বলার জন্য সঠিক সময় বলে কিছু নেই: রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, সত্য কথা বলার জন্য সঠিক সময় বলে কিছু নেই। কারণ, একটি সময় বেছে নিলে সত্যটি মিথ্যায় পরিণত হবে।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ‘বাল্মীকি মহাসম্মেলন অধিকার দিবসের’ বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতাদের সদস্যপদ রক্ষার উদ্দেশ্যে সরকারের প্রণীত অধ্যাদেশের কড়া সমালোচনা করেছেন রাহুল। তিনি বলেছিলেন, এটি ‘সম্পূর্ণ অর্থহীন’ এবং একে ‘ছিঁড়ে ছুড়ে ফেলে দেওয়া উচিত’। ইতিমধ্যেই সমালোচনার শিকার মনমোহন সরকার এটি বাতিল করতে বাধ্য হয়েছে।
সর্বভারতীয় বাল্মীকি ফেডারেশন এই সভার আয়োজন করে। সভায় সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে ‘বাল্মীকি সম্মাননা’ পুরস্কার দেওয়া হয়।
রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় বলেন, সম্প্রতি গুজরাট সফরকালে সাংবাদিকেরা তাঁকে বলেন, অধ্যাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি সঠিক সময় বেছে নেননি বলে বিরোধীরা মনে করেন। পিটিআই।