সত্যিই জিনিয়াস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স কতই বা হবে। সর্বোচ্চ বছর খানেক। সেই শিশুটি বুদ্ধি খাটিয়ে খাট থেকে নামার কৌশল বের করেছে কারও সাহায্য ছাড়াই। সম্প্রতি এমন একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে।
এনডিটিভির অনলাইনে বলা হয়েছে, শিশুটির বাবা প্রথমে ইউটিউবে ভিডিওটি পোস্ট করেন। ওই ভিডিওটির শিরোনাম হলো ‘মাই সান দ্য জিনিয়াস’। ভিডিওতে দেখা যায় ছোট শিশুটি খাটের ওপর আছে। সে নামতে চায়। কিন্তু পারছে না। ঘরেও অন্য কেউ নেই।
ছোট শিশুটি খাট থেকে নামতে গিয়ে ‘বুদ্ধির’ আশ্রয় নেয়। মুখে লাগানো বিনকি বা মধুচুষনিও ফেলে দেয় সে। খাটে থাকা তিনটি বালিশ একে একে খাটের পাশে ফেলে দেয়। এরপর আস্তে করে খাট থেকে নামে শিশুটি।
গত মাসের ২২ তারিখে পোস্ট করা ভিডিওটি আজ রোববার রাত পর্যন্ত ৩৬ লাখের বেশি বার (৩৬,০৭০৬০) দেখা হয়েছে।